Sunday, 30 August 2020

রাষ্ট্রায়ত্ত্ব ব্যংকের এটিএমের ৮৯ লক্ষ টাকা লুটে ধৃত এক মহিলা

 

গত ২৬ তারিখ রাতে যে জগদ্দল  থানার অন্তর্গত শ্যামনগর  আতপুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যংকের এটিএমের ৮৯ লক্ষ  টাকা লুঠ করে পালায় গাড়ির চালক। পুলিশ তদন্তে নেমে প্রথমে ৪ লক্ষ টাকা উদ্ধার করে।  আবার আজ বীজপুর  থানা একজন মহিলা সমেত ৩ লক্ষ ৩০ হাজার  টাকা উদ্ধার করে জগদ্দল থানার হাতে তুলে দেয়। সুত্রের খবর চালক রাজ হালদার তার এক বন্ধু তন্ময় দে কে সঙ্গে নিয়ে গা ঢাকা দিয়েছে। সেই বন্ধুর স্ত্রী পৌলমী দে। তন্ময় দের বাড়ি তল্লাশি করে এই টাকা উদ্ধার হয়।সেই মামলায় গত পরশু থেকে আটক দেখানোর পর আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গাড়ির চালক রাজ হালদারের খোঁজে জগদ্দল থানার ওসি দেবর্ষি সিনহার নেতৃত্বে দুটি টিম এই মূহুর্তে বিহারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: