সল্টলেক বিজে ব্লকের দুর্গাপুজো এবার ৩৭ তম বর্ষে পদার্পণ করবে। আজ খুঁটি পুজো সম্পন্ন হল বিজে ব্লকে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, বিধান নগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ ছাড়াও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।বিজে ব্লক উৎসব কমিটির প্রেসিডেন্ট উমা শংকর ঘোষ দস্তিদার জানান এবারের পূজার থিম হিসেবে থাকছে "রাজবাড়ী"। অন্যান্য বারের তুলনায় এবার পরিস্থিতি টা অন্যরকম সেই কথা মাথায় রেখে যারা ঠাকুর দর্শন করতে আসবে তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে যাদের কাছে মাস্ক থাকবে না পুজো কমিটি থেকে বিনামূল্যে তাদেরকে মাস্ক দেয়া হবে। মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, থাকছে স্যানিটাইজার ব্যবস্থা, এবং সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে ঠাকুর দর্শন করতে দেয়া হবে। পাশাপাশি যারা অঞ্জলি দেবে তাদের জন্য মণ্ডপের ভিতরে বড় জায়ান্ট স্ক্রিন বসানো হবে সেখানেই তারা অঞ্জলি দেবেন। অন্যান্য বাড় যেভাবে মানুষের ঢল দেখা যায় তাতে ৫০ জন করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হত। এবারের পরিস্থিতি টা অন্যরকম সেই কারণে মানুষের ভিড় কেমন হয় সেই হিসাবে ব্যবস্থা নেয়া হবে।
Sunday, 30 August 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: