Sunday, 30 August 2020

২০২১ এ মুখ্যমন্ত্রীর স্বাধীনতা আন্দোলনের ডাক কে সমর্থন করেন বিজেপি নেতা সায়ন্ত বসু

 


 ২০২১ এ মুখ্যমন্ত্রীর স্বাধীনতা আন্দোলনের ডাক কে সমর্থন করেন বিজেপি নেতা সায়ন্ত বসু। এদিন মধ্যমগ্রাম পূর্ব উদয়রাজপুর একটি সভাগৃহে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে সামাজিক দূরত্ব বিধিমেনে  মন কি বাত অনুষ্ঠান শুনলেন সায়ন্ত বসু । উপস্থিত হয়ে এদিন তিনি কর্মী সমর্থক দের সাধারণ মানুষের সাথে জন সংযোগ বৃদ্ধির জন্য আবেদন করেন ,পাশাপাশি ২০২১ এ ক্ষমতায় আসছে বিজেপি তাই সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে । সভা শেষে তিনি জানান আত্মনির্ভর ভারতের প্রথম ধাপ নিজেদের  কল কারখানা মজবুত করতে হবে । চীনের খেলনা ভারতের বাণিজ্য ক্ষেত্রে যেমন ক্ষতি কারক তেমন শিশুদের জন্য ক্ষতিকর ,ওই খেলনা তৈরিতে যে রাসায়নিক দিয়ে তৈরি তা ক্ষতি কর । মুখ্যমন্ত্রী যুব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠান দিবসে নতুন করে ২০২১ এ স্বাধীনতার কথা বলেছিলেন  সেই কথাকে সমর্থকরে বিজেপি নেতা সায়ন্ত বসু বলেন মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন বাংলার মানুষ মুক্তি চায় , পশ্চিমবঙ্গে যে তানাশাহী রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব চলছে তাঁর থেকে মানুষ মুক্তি চাইছে । পশ্চিম বাংলায় যে তৃণমূলের সরকার চলছে তাঁর থেকে মানুষ স্বাধীনতা চায় । ২০২১ মানুষ মানুষের কাছে বার্তা দুর্নীতির হীন সুষ্ঠ সরকার গড়া বিজেপির মূল লক্ষ্য ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: