Saturday, 29 August 2020

দাদাকে খুনের ছয় বছর পর পুলিশের কাছে আত্মসমর্পণ দুই ভাইয়ের


 2014 সালে 10 ই ডিসেম্বর নিজে দাদাকে মেরে বাড়ির পেছনে পুঁতে দিয়েছিল দুই ভাই। বিবেকের তাড়নায় এতদিন পর দুই ভাই এসে জগদ্দল থানা য় নিজেদের কৃতকর্মের কথা জানায় পুলিশ কে। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে নিপু শিল এর কঙ্কাল বের করে। পারিবারিক সম্পত্তির বিবাদে খুন করেছিল নিপু শীলকে তার দুই ভাই অপু শীল ও তপু শীল। এরপর এলাকা ছেড়ে চলে যায় দুই ভাই।কিন্তু মেজোভাই অপু শীল মাঝেমধ্যেই এই বাড়িতে আসত জঙ্গল পরিষ্কারের নাম করে। জঙ্গল পরিষ্কার করে চলে যেত। কিন্তু আজ দুই ভাই জগদ্দল থানা এসে আত্মসমর্পণ করে প্রথমে পুলিশ এদের পাগল বলে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু দুই ভাই বারবার বলতে থাকে মাটি খুড়লে কঙ্কাল পাওয়া যাবে। এরপরই পুলিশ মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে। এই নাটকীয় ঘটনা এলাকার লোক ও পুলিশ সবাই হতবাক। নিজেদের অনুশোচনায় নিয়ে ভুগছিল এতদিন দুই ভাই বিবেকের তাড়নায় তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ মাটি খুঁড়ে কঙ্কাল বের করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: