সঠিক পুর পুরিসেবা পেতে পথে নামল বিজেপি
শনিবার দুপুরে গোবরডাঙ্গার কালীবাড়ি মোড় থেকে পায়ে হেঁটে গোবরডাঙা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তারা ।পাশাপাশি গোবরডাঙা থানাতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । মূলত গোবরডাঙা পৌরসভার নাগরিক পরিষেবা ,করোনা পরিস্থিতিতে সুচিকিৎসা, জমা জলের সমস্যা ও ডাক্তারের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে নিয়েই তাদের এই এ দিনের কর্মসূচি বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব ।পাশাপাশি ডাক্তারের বাড়িতে হামলার ঘটনায় শাসক দলের ছত্রছায়ায় থাকতে পারে অভিযুক্তরা এমনটা মনে করছে বিজেপি । যদিও ঘটনায় বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সংকর দত্ত জানায় অন্য কোন ইস্যু না থাকায় অহেতুক রাজনীতি করার জন্য বিজেপি তাদের বিরুদ্ধে বদনাম করছে । বাইরে থেকে লোক এনে মিছিল করছে।
প্রসঙ্গত বুধবার রাতে হাবড়ার প্রসন্ন কালীবাড়ি এলাকায় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসক নারায়ণচন্দ্র করের বাড়িতে গভীর রাতে হামলা করে কিছু দুষ্কৃতী। ঘটনায় ডাক্তারের অভিযোগের ভিত্তিতে পরদিন চারজনকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানা । পাশাপাশি চিকিৎসক সংগঠনের তরফে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি গোবরডাঙা থানায় একটি স্মারকলিপি দেওয়া হয় শুক্রবার ।



0 coment rios: