Saturday, 29 August 2020

৩৫ লক্ষ নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে স্যানিটাইজ করে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হচ্ছে.এম.ইউ রেক

 


৩৫ লক্ষ নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে স্যানিটাইজ করা হচ্ছে ই.এম.ইউ রেক । রাজ্য সরকার চাইলেই ১লা সেপ্টেম্বর থেকে আবারও চলবে লোকাল ট্রেন,এমনটাই ঘোষণা করেছে রেল মন্ত্রক । তাই এখন চরম ব্যস্ত ই.এম.ইউ ট্রেন কার সেডের রেল কর্মীরা । এমনই ছবি দেখা গেল দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া ই.এম.ইউ কার সেডের ।
সমস্ত লোকাল ট্রেনের রেক গুলিকে দিনরাত এক করে পুরোপুরি নিরাপত্তার কথা মাথায় রেখে সেগুলোকে আবারো ট্রাকে চলার উপযোগী করে তুলতে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া হচ্ছে, প্রয়োজনে কোন যন্ত্র অকেজো হয়ে পড়লে সে গুলোকে পরিবর্তন করা অথবা মেরামত করা হচ্ছে রেলের নিয়ম অনুসারে।

সবথেকে বড় বিষয় করোনা মহামারীর কারণে ১৯৫৭ সালের থেকে শুরু হওয়া ই.এম.ইউ ট্রেন বিগত পাঁচ মাস সেইভাবে না চলায় ধুলো পড়ে গিয়েছিলো সমস্ত ই.এম.ইউ রেক গুলোতে, সে গুলোকে পুরোপুরি ভাবে পরিষ্কার করে, তাতে স্যানিটাইজ করা হচ্ছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে।

 বর্তমানে হাওড়া ও শিয়ালদা স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখা মিলিয়ে সারাদিনে পনেরশো বেশি গাড়িতে প্রায় ৩৫ লক্ষ যাত্রীরা প্রতিদিন যাতায়াত করেন । তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । এখন শুধু রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়, আবারো স্বমহিমায় নিজের গতি ফিরে পাবে ভারতীয় রেলের ই.এম.ইউ লোকাল ট্রেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: