করোনার জয়ী হিসেবে রাজ্যের 25 জন করোনা যোদ্ধার মধ্যে স্থান পেলেন মধ্যমগ্রামের যুবক রিয়াজ গাজি। তিনি মধ্যমগ্রাম পৌরসভার এম্বুলেন্স চালান। করোনা সংক্রমনের সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে বহু করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেন তার অ্যাম্বুলেন্সে করে।ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে তাকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। আগামী 15 ই আগস্ট রেড রোডের প্যারেড গ্রাউন্ড থেকেই স্বাধীনতা দিবসে তাকে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মানুষকে তিনি হসপিটালে পৌঁছে দিয়েছেন চিকিৎসা করবার জন্য তার পুরস্কার স্বরূপ সম্মান জানাতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। স্বভাবতই খুশি হওয়া মধ্যমগ্রাম অঞ্চলে। মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ জানান রিয়াজ গাজি কে দেখে আরো বৃহত্তর যুবসমাজ উদ্বুদ্ধ হবে তাই তার পুরস্কার মধ্যমগ্রামের পক্ষে অত্যন্ত গর্বের বিষয়। পুরস্কৃত হয়ে খুশি রিয়াজ গাজি ও।
Thursday, 13 August 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: