Thursday, 13 August 2020

মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে স্থাপিত হলো সেফ হোম

মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে তৈরি হল সেফ হোম। উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারী হলে 40 শয্যার সেফহোম তৈরি করল মধ্যমগ্রাম পৌরসভা। 20 টি বেড পুরুষদের জন্য এবং 20 টি বেড মহিলাদের জন্য সংরক্ষিত। পুরসভার উদ্যোগে তৈরি সেফ হোমের উদ্বোধন করল মধ্যমগ্রামের বিধায়ক তথা মুখ্য পৌর প্রশাসক রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বারাসাতের মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মধ্যমগ্রাম প্রশাসক বোর্ডের স্বাস্থ্য বিষয়ক  দায়িত্বে থাকা নিমাই ঘোষ। সাধারণত যেসব মধ্যমগ্রামবাসি করোনা পজিটিভের সিমটম রয়েছে, কিন্তু অতিরিক্ত কিছু নয় তাদেরই মূলত এই সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। এমার্জেন্সি কিছু হলে পরবর্তী সময়ে তাদের চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে। সেফ হোমের রোগীদের চিকিৎসা পরিষেবায় 24 ঘন্টা রোটেশন মাফিক দায়িত্বে থাকবেন 4 জন ডাক্তার ও 2 জন নার্স। রোগীদের ওষুধপত্র থেকে খাবারের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে এই সেফ হোমে। বিধায়কের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছে সমগ্র মধ্যমগ্রামবাসি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: