রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের রাজ্য কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি বলেন আমার মাথা লজ্জায় নিচু হয়েছে যা কোনো রাজ্য হয়নি সেটা এই রাজ্য হয়েছে। স্বাধীনতা দিবসের দিন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে সেটা ও জাতীয় পতাকা উত্তোলন করা নিয়ে। এটা জাতীয় পতাকার অসম্মান করা হল। রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে এটা দেখে তা বোঝা যাচ্ছে।
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী কে নিশানা করে এদিন রাজ্যপাল আরো বলেন কোনো দিন কোনো রাজ্য এমন হয়নি যে রাজ্যপালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে আমন্ত্রণ জানানো হলে ও তিনি আসেননি। এটা শুধু গণতন্ত্র বিরোধী নয় এটা দেশের আইন ব্যবস্থাকে অমান্য করা হল। সব সময় কেন্দ্র সরকারের এর সঙ্গে দ্বন্দ্ব করলে গণতন্ত্র রক্ষা কি ভাবে হবে। কেন্দ্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রেখেই কাজ করতে হবে।
এদিন প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যও তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তিনি বলেন আমার প্রশাসনিক কর্তা দের প্রশ্ন আপনারা জানতা র সেবক নাকি আপনারা রাজনৈতিক সেবক। আপনাদের রাজনীতি মুক্ত থাকতে হবে। নাহলে তার জবাবদিহি আপনাদের করতে হবে বললেন রাজ্যপাল।


0 coment rios: