Sunday, 16 August 2020

আরম্ভরহীন ভাবে সাড়ে তিনশ বছরের রাম সীতা বিসর্জন প্রথা অনুষ্ঠিত হলো রামরাজাতলায়

 

 নির্দিষ্ট দিনেই প্রথামত জৌলুসহীন ভাবে হাওড়া রামরাজাতলার সাড়ে তিনশ বছরের ভগবান রামসীতা বিসর্জন অনুষ্ঠান পালিত হল।বিগত বছরগুলোর মত এবারে হয়নি কোনো মেলা,শোভাযাত্রা।প্রতিবছরই এই বিসর্জন দেখতে লাখো মানুষের সমাগম হয়।

রামরাজাতলার রাম মন্দির থেকে হাওড়া রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তার দুপাশে উপচে পড়ত ভিড়।কিন্তু এবার করোনা পরিস্থিতি র জন্য বিসর্জন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।প্রশ্ন উঠেছিল প্রায় সাড়ে তিনশ বছরের প্রাচীন এই ঐতিহ্যপূর্ন রামসীতার পুজোর বিসর্জন কি তাহলে এবার বন্ধ হয়ে যাবে।প্রশাসনের দ্বারস্থ হয় কমিটি।আলোচনার মাধ্যমে ঠিক হয় যে বাদ্যযন্ত্র ও শোভাযাত্রা হবে না,বসবে না মেলা।এভাবেই হবে বিসর্জন।অবশেষে আজ দুপুরে টান পড়ল দড়িতে।ভক্তরা তাদের প্রিয় দেবতার বিসর্জনে সামিল হন।স্বাস্থ্য বিধি মেনে যাতে বিসর্জন হয় তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: