Sunday, 16 August 2020

ডাক্তারদের উদ্যোগে রক্তদান শিবির

 বারাসাত হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারী ক্লিনিকে ডাক্তারদের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবিরের।

উত্তর 24 পরগনার সদর  বারাসাত হাসপাতালে ঠিক উল্টোদিকে একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজনের মূল উদ্যোক্তা ডাক্তার অরিন্দম মজুমদার। করোনা আবহে রাজ্যে রক্তের সংকট দূর করে মুমূর্ষ রোগীদের সেবায় তাদের এই প্রয়াস।  

 ডাক্তার অরিন্দম মজুমদার এ বিষয়ে বললেন, অনেকদিন ধরেই এই উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু করোনা আবহে দীর্ঘদিন লকডাউন থাকার কারণে রক্তের অভাব ডাক্তার হিসেবে ভীষণভাবে অনুভব করছিলাম। আমি একজন অর্থোপেডিক সার্জেন্ট। প্রতি মুহূর্তে আমাদের রোগীদের রক্তের ভীষণ ভাবে প্রয়োজন।

 লকডাউনের কারণে আমরা রক্তের অভাব খুব প্রকটভাবে অনুভব করছিলাম। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। এই রক্তদানে 50 জন রক্তদাতা রক্তদান করবেন বলে তারা আশা। কিছুটা হলেও যদি রক্তের অভাব আমরা মেটাতে পারি, তাহলে মুমূর্ষ রোগীর রক্তের অভাব মিটিয়ে নিজেদের ধন্য মনে করতে পারব।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: