Sunday, 26 July 2020

ইনভেস্টর সমস্যা মিটল ইস্টবেঙ্গলের, USEL এর সাথে পাঁচ বছরের বন্ধন লাল-হলুদের


শেষমেশ মিটল দর কষাকষি। প্রসুন মুখোপাধ্যায়ের সংস্থা USEL এর সাথেই গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ৫ বছরের জন্য USEL ইনভেস্টর হয়ে থাকবে শতাব্দীপ্রাচীন ক্লাবের সাথে।
দিন ঘনিয়ে আসছে দেখে শেষ সিদ্ধান্ত নিয়েই ফেললেন লাল-হলুদ কর্তারা। শুক্রবারের বৈঠকে কার্যত ঠিক করা হয়েছিল, প্রসুন মুখোপাধ্যায়ের ইউনিভার্সাল সাকসেস প্রাইভেট লিমিটেডের সাথেই জোট বাঁধবে ইস্টবেঙ্গল, এবং সেক্ষেত্রে ৭০-৩০ কিংবা তার আশেপাশের মার্জিনে শেয়ার ভাগ করা হবে। আর ঠিক সেইমতই শেয়ার ডিস্ট্রিবিউশনের দর কষাকষিতে সম্মত হলেন দুই পক্ষ। এর ফলে আগামী পাঁচ বছরে প্রতিশ্রুতিমত ২৫০-২৮০ কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে USEL। জানা গিয়েছে, শুক্রবার ক্লাব থেকে এই মর্মে একটি ড্রাফট পাঠানো হয়েছিল প্রসুন মুখোপাধ্যায়ের সংস্থাকে।
কিন্তু এরপর আরও বড় কাজ রয়েছে লাল-হলুদ কর্তাদের কাছে। আগামী তিনদিনের মধ্যেই FSDL-কে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। নিয়ম অনুযায়ী, ইনভেস্টর এবং ২০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে পারলেই আইএসএল-এ প্রবেশ করতে পারবে কোনও ফ্র্যাঞ্চাইজি। আর সেক্ষেত্রে USEL এর সাথে গাঁটছড়া বাঁধার পর এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কর্তারা। তবে এই আইনি প্রক্রিয়া অত্যন্ত সময়বহুল, বিশেষত এই লকডাউনের সময়। সেক্ষেত্রে কর্তারা পুরো সময়ই লেগে রয়েছেন এই আইনি জটিলতা মিটিয়ে ফেলার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: