Sunday, 26 July 2020

পুলিশের তাড়া খেয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলার(ভিডিও)


পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মালগাড়ি ধাক্কায় মারা গেল এক মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে পাণাগড় স্টেশনের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় বছর ৩৬ এর মিঠু পাত্র নামে ওই মহিলার বাপের বাড়ী দেবশিলায় ও শশুর বাড়ী দূর্গাপুর মেনগেটে।
স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন আগে দুটো বাচ্চা  নিয়ে ওই মহিলা পাণাগড় বাজারে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন স্থানীয়রা সেটা দেখে কাঁকসা থানার পুলিশকে বলে দূর্গাপুরের স্বামী রবি পাত্রর কাছে পাঠিয়ে দেয়।

এর কয়েকদিন পর হঠাৎ একটা গাড়ী এসে রাতের বেলায় দুটো বাচ্চা সমেত তাকে পাণাগড় স্টেশনের কাছে নামিয়ে দিয়ে চলে যায় জিজ্ঞাসা করলে মিঠু জানায় স্বামী মেরে তাকে দূর্গাপুরের হাসপাতালে ভর্তি করে দিয়েছিল।


মহিলা শশুর বাড়ী ফিরতে চাইছিল না। পানাগর স্টেশন অঞ্চলে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতো। শণিবার লকডাউনের কারণে পুলিশ রাস্তায় কাউকে দেখলে পর তাড়া করছিল, সেই ভাবে ঐ মহিলাকে তাড়া করাতে সে স্টেশনের রেললাইনের দিকে পালাতে গিয়ে মালগাড়িতে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে মারা যায়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: