Sunday, 26 July 2020

ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা


ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা । ধৃত বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাহা।  পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া থানা এলাকায় তার বাড়ি বলে জানা গিয়েছে। গেল সপ্তাহে ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে হদিস মেলে এই বিজেপি নেতার। মানবপাচার ছাড়াও এর আগে ধর্ষণের  অভিযোগে বেশ কিছুদিন জেল খাটার অভিযোগ রয়েছে মাত্র 27 বছর বয়সী এই বিজেপি নেতার বিরুদ্ধে। শনিবার এই বিজেপি নেতার বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট জারি করে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ আজ তাকে আদালতে তোলা হয়। এই সময় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের জেরে এক সময় আটক করা হয় বিজেপির রাজ্য স্তরের নেতা রাজু বন্দ্যোপাধ্যায় কে। রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেতৃত্বরাও পাচারের অভিযোগে অভিযুক্ত কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ উল্টে তাদের বিজেপি নেতাদের  মিথ্যে মামলায় ফাসিয়ে দেয়া হচ্ছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: