কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আর ‘মাই লর্ড’ বলা যাবে না। এবার তাদের ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে। এমনই কথা বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এমনই এক নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। গতকাল জারি করা নির্দেশটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলা জজ ও জেলা দায়রা আদালতগুলিতে। নির্দেশে বলা হয়েছে, এখন থেকে ‘মাই লর্ড’-এর পরিবর্তে স্যার ব্যবহার করা যাবে। ফলে দীর্ঘদিনের বলা মাইলর্ড, লর্ডশীপ এবার বিদায় নিতে চলেছে, আর সেখানে আসতে আসতে চলেছে নতুন শব্দ ‘স্যার’।
এই মাই লর্ড বা লর্ডশীপ বাতিলের দাবি নিয়ে ২০১৪ সালে
ভারতের সুপ্রীম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় সুপ্রীম কোর্টের তৎকালিন বিচারপতি এইচ এল
দাত্তু এবং বিচারপতি শরদ অরবিন্দ বোবদে’র ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছিলেন,
বিচারপতিদের লর্ড, লর্ডশীপ বা ইয়োর অনার বলে সম্বোধন বাধ্যতামূলক নয়। বিচারপতিদের
সন্মান জানাতে স্যার বলা যেতে পারে। এই রায়ের পর রাজস্থান হাইকোর্ট গত বছর এক সিদ্ধান্ত
নেয়। ওই হাইকোর্টের প্রধান বিচারপতি এস রবীন্দ্র ভাট’এর উদ্যোগে ফুল কোর্টের বৈঠকে
বিচারপতিদের স্যার সম্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরআগে অবশ্য ২০০৬ সালে দিল্লি
হাইকোর্টের বিচারপতি এস মুরলী ধর তাঁকে স্যার সম্বোধনের রীতি চালু করেছিলেন।
আর এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি একই নির্দেশ দিলেন। এই নির্দেশের পর পশ্চিমবঙ্গের সাবেক এডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেছেন, এটা প্রশংসনীয় উদ্যোগ প্রধান বিচারপতির। মাই লর্ড সম্বোধনের মধ্যে একটা পরাধীনতা বোধ অনুভুত হয়। বৃটিশরা চলে গেলেও তাদের চাপিয়ে দেওয়া অভ্যেস এখন আমাদের বয়ে নিয়ে চলার কোনও কারণ থাকতে পারেনা।’


0 coment rios: