একই ঘর থেকে দুই ছাত্রীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার নদীয়ার হাঁসখালি থানার বেনালি কানাই কলোনিতে। মৃতরা হল রিয়া বিশ্বাস (২৩) ও পপিতা বিশ্বাস(১৯)।
বুধবার সকালে পপিতার বাড়ি থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে হাঁসখালী থানার পুলিশ। রিয়া বগুলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন পপিতা স্থানীয় একটি উচ্চমাধ্যমিক স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে এই দুজন ঘনিষ্ট বান্ধবী। দুজনের বাড়ি একই পাড়ায় ।পপিতাদের টিনের চালার একটি ঘর থেকে জোড়া মৃতদেহ মেলে। পপিতার মা এল-প্যাটার্নের টিনের চালা বাড়ির অন্য ঘরে ছিলেন। বুধবার সকালে মেয়েরা উঠছে না দেখে অনেক ডাকাডাকি করে সাড়া পাননি। শেষপর্যন্ত প্রতিবেশীরা দরজা ভেঙে মৃতদেহটি দেখতে পান।
তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকুমার মন্ডল জানান, কি কারণে আত্মহত্যা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না।ওদের দুজনের মা বিড়ি শ্রমিক।একজনের বাবা উড়িষ্যা,অন্যজনের বাবা বিদেশে নির্মাণ শ্রমিকের কাজ করেন। এদের ঘর থেকে একজনের তিন পাতা, অন্যজনের একপাতা নোট পাওয়া গেছে। পঞ্চায়েত সদস্য বলেন সেই নোট তিনিও দেখেছেন। তা দেখে তিনিও কারণ বুঝতে পারেন নি। ঘটনার কারন খুঁজতে তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ।



0 coment rios: