ময়নাতদন্তের আগেই
শুধুমাত্র সুইসাইড নোটের মাধ্যমে বিধায়ক আত্মহত্যার পুলিশি তত্ত্ব মানতে নারাজ
বামেরা, আগেভাগে মন্তব্য না করে তদন্তে জোর দেওয়ার দিকে রাজ্য কে আহ্বান জানালেন
বাম নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী । সোমবার বিধানসভায় সুজন চক্রবতী বলেন
মুখ্যমন্ত্রী এমন রাজত্ব চালাচ্ছেন যেখানে শাসক বিরোধী উভয় দলের বিধায়ক খুন হচ্ছেন
। নিরপেক্ষ তদন্ত হচ্ছে না । মুখ্যমন্ত্রী
সরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থ । তার পদত্যাগ করা উচিত ।
মহম্মদ সেলিম বলেন
তিনি বিজেপি দপ্তরে যেদিন গিয়েছিলেন সেদিনই তিনি কার্যত আত্মহত্যা করেছিলেন ।
সেদিন থেকেই দলের সাথে তার যোগাযোগ ছিলোনা । এখন কেন্দ্র রাজ্য দুই সরকারের আমলেই
গরু ছাগলের মত বিধায়ক কেনা বেচা চলছে । এই নিয়ে নানান সময় নানান চাপান উতোর হয়,
বিধানসভা নির্বাচনের আগে এই ছাপান উতোরবাড়বে । বিজেপি তৃনমূল কেউ সত্য উদঘাটন হয়
কেউ চায়না। বেক্তি নিরাপত্তার জণ্য দলবদলে লাভ হয়না এই মৃত্যুতে তা প্রকাশ হলো ।
রাজ্যের মানুষের জানার দরকার কী এমন হলো যার জন্য বিধায়ক মারা গেলেন ।


0 coment rios: