হালিশহর পৌরসভার পৌর প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন অংশুমান রায়। আজ সকাল দশটা নাগাদ হালিশহর পৌরসভার ভেতরেই তিনি সাংবাদিক সম্মেলন করেন । দু'বারের নির্বাচিত পৌরসভার পৌর প্রধান নিযুক্ত ছিলেন পৌর প্রশাসক হিসেবে।
প্রশাসকের চেয়ারে বসানোর পর থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চলতে হচ্ছিল।একদিকে বিরোধী দল অন্যদিকে শাসক দল তৃণমূল তার নিজের দলের মধ্যেই গোষ্ঠীর ক্ষীণ নজরে পড়েন তিনি। বাধ্য হয়ে আজ পদত্যাগ করলেন অংশুমান রায়। তবে কি কারনে এই পদত্যাগ কান্ড গোষ্ঠী দ্বন্দ্ব না অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর । অংশুমান বাবু অবশ্য জানান বাড়ির চাপের কথা ভেবে পৌরসভা সময় দিতে না পারায় এই পদত্যাগ করেছেন। তবে কানাঘুষা শোনা যাচ্ছে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাঁকে কোন ঠাসা করা হয়েছে। সঠিক মর্যাদা না পাওয়ার কারণে তাঁর অনুগামীরা ক্রমশ গুরুত্বহীন হচ্ছে তাই এই পদত্যাগ।


0 coment rios: