গতকাল প্রচুর পরিমাণে মাদকদ্রব্য আটক আটক হলো আলিপুরদুয়ার থেকে। প্রচুর পরিমানে কফশিরাপ ও নেশার ট্যাবলেট সহ একজনকে গ্ৰেপ্তার করল এস এস বি ৫৩ ব্যাটালিয়ান এর জ ওয়ানরা ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডুয়ার্সের দলসিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ছোটো গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে 480 টি নিষিদ্ধ কফ শিরাপ ও 3456টি নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ ভার্ণাবাড়ি এলাকার বাসিন্দা মোবারক শেখকে আটক করে । এস এস বি ৫৩ ব্যাটালিয়ানের কমাডেণ্ট অরবিন্দ কুমার জানান ধৃত ব্যাক্তি ও নিষিদ্ধ কফ শিরাপ ও ট্যাবলেট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


0 coment rios: