Monday, 13 July 2020

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু ডব্লিউবিসিএস অফিসারের

 

কোভিড আক্রান্ত হয়ে  মৃত্যু ডব্লিউবিসিএস অফিসার দেবদত্তা রায়ের। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন ৩৮ বছর বয়সী ডব্লিউবিসিএস অফিসার  দেবদত্তা রায়।  ২০১০  ব্যাচ এর অফিসার পুরুলিয়া ২ ব্লকের বিডিও ছিলেন। বর্তমানে হুগলি জেলার চন্দননগর মহকুমায় DMDC হিসেবে কর্মরত ছিলেন। আজ সকালে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যু হয় তাঁর। হুগলির জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর ডানকুনিতে যে ট্রানজিট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তার দায়িত্বে ছিলেন দেবদত্তা। হুগলি জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেকের বেশি তিনি অসুস্থ ছিলেন। এর পর কলকাতায় তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ হয়। জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, দমদমের লিচুবাগানে বাড়ি দেবদত্তা রায়ের। কোভিড পজিটিভ হওয়ার পর তিনি প্রথমে হোম আইসোলেশনেই ছিলেন।

কিন্তু বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের পক্ষ থেকে তাকে কলকাতার কোভিড হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু সেখানে ভর্তি করা সম্ভব হয় ন। এর পর রবিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে হুগলির শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তার চার বছরের সন্তান অকালেই হারালো তার মাকে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: