গল্ফগ্রিনের ফাঁকা ফ্ল্যাটে টলিউড অভিনেত্রীকে ধর্ষণ করে তার ভিডিও করে রাখার অভিযোগ উঠেছে তারই প্রেমিকের বিরুদ্ধে। এমন ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন নির্যাতিতা অভিনেত্রী।
অভিনেত্রীর দাবি, গত পাঁচই জুলাই প্রেমিক বছর ছাব্বিশের ওই অভিনেত্রীর গল্ফগ্রিনের বাড়িতে গিয়েছিল অভিযুক্ত প্রেমিক। ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে অভিনেত্রীকে একপ্রকার জোর করে ধর্ষণ করার পাশাপাশি পুরো ঘটনার ভিডিও মোবাইল বন্দি করে রাখে বলেও অভিযোগ। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রেমিক সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বলেও দাবি করেছেন অভিনেত্রী। ভয়ে আতঙ্কে প্রথমে বিষয়টি কাউকে জানাতে পারেননি নির্যাতিতা অভিনেত্রী। শেষপর্যন্ত সাহস সঞ্চয় করে বুধবার রাতে প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, নির্যাতনের ঘটনার পরে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক ভাবে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন নির্যাতিতা ওই অভিনেত্রী।


0 coment rios: