Tuesday, 21 July 2020

‌জাঠদের বুদ্ধি নেই, বাঙালিদের সঙ্গে মেলে না’‌, ফের বিতর্কে বিপ্লব


‌জাঠদের বুদ্ধি নেই। বাঙালিদের সঙ্গে একেবারেই মেলে না।’‌ এই মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। ৫০ সেকেন্ডের সেই ভিডিও পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তাঁর খোঁচা, ‘‌এটাই আসলে বিজেপি–র মানসিকতা।’‌‌ ইতমধ্যেই ভিডিও ভাইরাল।
ভিডিওতে বিপ্লব বলছেন, ‘‌হরিয়ানায় প্রচুর জাঠ রয়েছে। হরিয়ানার জাঠদের মাথা নেই। তবে খুব শক্তিশালী। বাঙালিদের বুদ্ধির সঙ্গে ওরা পেরে ওঠে না। সারা ভারতে বাঙালিরা বুদ্ধিমান বলেই পরিচিত।’‌ তীব্র সমালোচনা করে সুরজেওয়ালার টুইট, ‘‌লজ্জার এবং দুর্ভাগ্যজনক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পাঞ্জাবের শিখ এবং হরিয়ানার জাঠদের ‘‌কম বুদ্ধ’‌ বলে অপমান করেছেন।’‌ 

এর পর সুরজেওয়ালা প্রশ্ন ছোড়েন হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দিকে। লেখেন, ‘‌এটাই আসলে বিজেপি–র মানসিকতা। খাট্টারজি আর দুষ্মন্ত চৌটালা চুপ কেন? মোদিজি, নাড্ডাজি (‌বিজেপি সভাপতি)‌ কোথায়? ক্ষমা চান, ব্যবস্থা নিন।‌‌’
এধরনের মন্তব্য অবশ্য বিপ্লব প্রায়ই করে থাকেন। তাঁর কাছে এসব নতুন নয়। নভেম্বরে তিনি বলেন, মোঘলরা অতীতে ত্রিপুরায় বোমা ফেলে সেখানকার শিল্প, সংস্কৃতি নষ্ট করতে চেয়েছিল। তিনি একবার এও দাবি করেছিলেন, যে ইন্টারনেট আর উপগ্রহ মহাভারতের যুগেও ছিল। ‘‌ইউরোপীয় আর মার্কিনিরা যতই এসব নিজেদের আবিষ্কার বলে দাবি করুক, সব আমাদেরই তৈরি।’‌‌‌ ২০১৮ সালে তিনি বলেন, জলাশয়ে হাঁস সাঁতার কাটলে অক্সিজেনের পরিমাণ বাড়ে। তাই তিনি গ্রামে গ্রামে হাঁস বিলি করতে চান। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: