Tuesday, 21 July 2020

সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লকডাউন, কী কী বন্ধ কোথায় ছাড় দেখে নিন


রাজ্যে ক্রমশ বাড়ছে সংক্রমণ। টেস্ট বাড়ছে, যার কারণে ক্রমশ প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও রাজ্যে গোষ্ঠী সংক্রমণের একটা আশঙ্কা করা হচ্ছে। আর সেই কারণে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও আগামী বুধবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। সকাল ৬ থেকে রাত ১০ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন।
এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফে। সেই নির্দেশিকাতে বলে দেওয়া হয়েছে লকডাউনে কি কি ছাড়। তবে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিতেই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, ই কমার্স। আওতার বাইরে রয়েছে কৃষিকাজ ও চা বাগান, পণ্য পরিবহণ। তবে লকডাউন চলাকালীন বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। গণ পরিবহণও বন্ধ থাকার কথা বলা হয়েছে।

সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই দু’দিন অফিস, কাছারি কিছুই খুলবে না। কোনও পরিবহণও চলবে না। আগামী সপ্তাহে কোনদিন লকডাউন হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব জানান, ‘আমলা, চিকিৎসক ও বিশেষজ্ঞদের কমিটি মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমনই চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যেই পুরো লকডাউন করা হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেক সপ্তাহের শুরুতেই উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠক করে ঠিক করবেন, সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনও দু’দিনে লকডাউন হবে এমন নয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: