Wednesday, 22 July 2020

চালক ছাড়াই ট্রেন চালানো ইস্ট ওয়েস্ট মেট্রো


চালক ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চালানো হল ইস্ট–ওয়েস্ট মেট্রোপথে। সফলভাবেই ট্রেন সেক্টর ফাইভ স্টেশন থেকে পৌঁছেছে ফুলবাগান স্টেশন পর্যন্ত। এ বিষয়ে ইস্ট–ওয়েস্টের এক আধিকারিক জানিয়েছেন, অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমের মাধ্যমে ট্রেন চালানো হয়েছে। গাড়িতে চালক থাকলেও তাঁর ভূমিকা ছিল শুধু দরজা বন্ধ করা এবং ট্রেন চালু করা। গত তিনদিন ধরে বিষয়টি নিয়ে পরীক্ষা করা হচ্ছিল। সোমবার সম্পূর্ণ সফলভাবেই এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। ট্রেনের বিশেষ সফটঅয়্যারের সাহায্যেই এই ব্যবস্থায় ট্রেন চালানো হয়েছে। 

লকডাউনের আগে যখন এই পথে ট্রেন চলেছে তখন চালক বা মোটরম্যানই ট্রেন চালানো থেকে শুরু করে স্টেশনে থামা বা দরজা বন্ধের কাজ সামলেছেন। কিন্তু এই ব্যবস্থা চালু হওয়ার পর আগামী দিনে ট্রেন চলা বা স্টেশনে থামার মতো গোটা বিষয়টাই নিয়ন্ত্রিত হবে বিদেশি ‘‌আনসাল্ডো এসটিএস’‌ সংস্থার তৈরি বিশেষ এই সফটঅয়্যারের মাধ্যমে। ইস্ট–ওয়েস্টের কন্ট্রোল রুম থেকে যা নিয়ন্ত্রিত হবে। চালকের কাজ হবে শুধু দরজা বন্ধ ও ট্রেন চালু করা এবং আপৎকালীন ব্রেক কষা। 
এই মেট্রোতে আত্মহত্যা বা দুর্ঘটনা এড়াতে লাগানো হয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি)। যার জন্য কোনওভাবেই লাইনের কাছে যাওয়া যাবে না। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়ানোর পর তবে এই পিএসডি এবং ট্রেনের দরজা একসঙ্গে খুলবে। ট্রায়াল রানের সময় চালকদের প্রাথমিকভাবে যথেষ্ট অসুবিধা হয়েছিল পিএসডি–র সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন দাঁড় করাতে। কারণ, পিএসডি থেকে আগে বা পরে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ট্রেন দাঁড় করাতে না পারলে দরজা বা পিএসডি 
কোনওটাই খুলবে না। কিন্তু আগামী দিনে যখন পুরোপুরি এই সফটঅয়্যারের ওপর নির্ভর করে ট্রেন চালানো হবে তখন কোনওভাবেই এই সমস্যা দেখা দেবে না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: