কলকাতা লাগোয়া অবস্থান হওয়ায় উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনৈতিক গুরুত্ব ও অস্থিরতা বরাবরই একটু বেশী। তাই রাজনৈতিক জমি ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে ময়দানে মরিয়া সিপিএম। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের সিপিআইএমের জেলা পার্টির সদস্য দের নিয়ে দিনভর চুলচেরা বিশ্লেষণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য ডাক্তার সূর্য্যকান্ত মিশ্র।
দলীয় সূত্রে জানা গেছে করোনা, লক ডাউন, রেশন কেলেঙ্কারি, আমফাণ বিধ্বস্ত ত্রাণ ও পূনর্বাসন নিয়ে ক্ষতিগ্রস্তদের ঘরের টাকা তছরুপ, নিরীহ মানুষের ওপর তোলাবাজি ও অত্যাচার,পার্টি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাসানো, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, বিজেপির সাম্প্রদায়িক উস্কানি, বেকারত্ব বৃদ্ধি,বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, রান্নার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি সহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয় জেলা কমিটির সভায়। গতকাল শনিবার সকালে জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। তার পর আজকের জেলা কমিটির সদস্য দের নিয়ে দিনভর চুলচেরা বিশ্লেষণ।
2021 সালে বিধানসভা নির্বাচন তার আগে গুরুত্ব বুঝে ইস্যু ভিত্তিক আন্দোলন বিক্ষোভের মাধ্যমে বর্তমান শাসক দল ও সরকারের বিরুদ্ধে শারাশি আক্রমণে নামতে চলেছে সিপিআইএম। তীব্র থেকে তীব্রতর বিরোধিতা ও আন্দোলনের মধ্য দিয়ে বিজেপিকে পিছনে ফেলে প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে চায় সিপিআইএম। এরিয়া কমিটি থেকে শাখা কমিটি পর্যন্ত নেতা কর্মী ও সমর্থক দের সংগঠিত করে এই বৃহত্তর আন্দোলনে সামিল করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। পাশাপাশি জেলা বামফ্রন্টের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তাদেরকেও ঐক্য বদ্ধ হয়ে সাথে নিয়ে আন্দোলনকে আরো শক্তিশালী করতে বলা হয়। আজকের মিটিং থেকে সেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় বলে জানা গেছে।



0 coment rios: