নিউটাউন ঘুনি বাজারে আজ সকাল থেকে দেখা গেল বাজার উপচে সেই পুরনো ভিড়ের ছবি।পুলিশের মাইকিং কে আগ্রাহ্য করেই চলল বেচাকেনা।
বাজারে উপচে পড়া ভিড়ে খুঁজে পাওয়া গেলো না কোন সোশ্যাল ডিস্টেন্স ।অনেকেই মাক্স না পড়ে চলে এলো বাজারে।ছোট ছোট বাচ্চাকে নিয়ে ও বাজারে এসেছে অনেকে। বড়দের মুখে মাক্স থাকলেও অনেক বাচ্চাই ছিল মাক্স ছাড়া।পুলিশের ক্রমাগত মাইকিং ও মাক্স বিলি চলছে এই বাজার গুলোতে।তবুও হুশ নেই অসচেতন মানুষের।তাদের কাছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্স রাখতে বললেও কোনো ক হাইর্ণপাত করছে না তারা।পুলিশের অভিযোগ বললেও কথা শুনছে না অনেকেই । তারা জীবন বাজি রেখে সচেতন করার চেষ্টা করছে কিন্তু মানুষের হুশ না ফিরলে এই প্রচেষ্টা ও বৃথা।


0 coment rios: