Sunday, 19 July 2020

অশোকনগরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ। আহত চার পুলিশ কর্মী, আশঙ্কাজনক অবস্থা এক


 একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হল চার পুলিশকর্মী ঘটনাটি ঘটেছে  অশোকনগর থানার দুগাছিয়া এলাকায় আহতরা হলেন এ এসআই মিনাল মন্ডল কনস্টেবল উজ্জ্বল বিশ্বাস, অমল ব্যানাজী এবং পুলিশ গাড়ির ড্রাইভার কাবিল মন্ডল। জমি জায়গা সংক্রান্ত  এই বিরোধে গতকাল রাতে উত্তাল হয়ে ওঠে অশোকনগর থানার ভুরকুন্ড গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকা। রাতেই ডি এস পি রোহেদ শেখ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০ দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহতদের মধ্যে কনস্টেবল অমল আচার্যের আঘাত গুরুতর। কপালে ৫ টি  সেলাই নিয়ে তিনি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শাজাহান মল্লিক অনুগামীরা  পুলিশ উপরে হামলা চালায়। দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃনমূল কর্মী সিরাজুল হক আটার সঙ্গে জমি নিয়ে বিরোধ শাজাহান মল্লিকের বলে জানাা যায়। 


 গতকাল দুই পক্ষের মধ্যে রাস্তায় ইট রাখা নিয়ে একটি বচসা ও মারপিট ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে রাত সাড়ে ১১ টা নাগাদ দোগাছিয়া যায় পুলিশ। অভিযোগ তারপরেই পুলিস ঘটনাস্থলে এলে বাঁশ আধলা ইট দিয়ে পুলিশকে বেধড়ক মারধর করে শাহাজানের অনুগামীরা। তারা পুলিশ জিপেও ভাঙচুর করে বলে অভিযোগ। সেখান থেকে কোনমতে পালিয়ে আসে পুলিশ। এরপরেই হাবড়া অশোকনগর, দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী রাফ ঘটনাস্থলে নামে। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এদিন সকালেই আটা পরিবারের সদস্যরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ দলের ভাবমূর্তি নষ্ট করছে শাজাহান। তারাও তৃনমূল করেন কিন্তু নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর হামলা করেছে শাজাহানের অনুগামী দুষ্কৃতীরা।


 শাজাহান মল্লিকের আত্মীয় অভিযোগ করেন মহিলা পুলিশ ছাড়াই বাড়িতে বাড়িতে পুলিশ হামলা চালায় মহিলাদের মারধর করে। অপরাধীদের ধরার নামে  বাইক ভাঙচুর ,বাড়িতে হামলা করে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: