Sunday, 19 July 2020

দুর্গাপুরে চিকিৎসক ও নার্সদের উপর আক্রমনের সিসিটিভি ফুটেজ প্রকাশে, গ্রেপ্তার দুই



দুর্গাপুরে মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মারধরের ঘটনায় টাউনশিপ থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। ঘটনার সিসিটিভি  দেখে সনাক্ত করা হয় দুই জনকে । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সুবীর পাল ও পরেশনাথ পাল নামে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিউটাউনশীপ থানার পুলিশ । রবিবার অভিযুক্ত দুইজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


 প্রসঙ্গত উল্লেখ্য কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙ্গা কলোনির ডি ব্লকের বাসিন্দা বছর বিয়াল্লিশের প্রবীর পাল গত শুক্রবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন । শনিবার ভোরে তার মৃত্যু হয়।  মৃতের পরিবারের অভিযোগ ছিল চিকিৎসকদের গাফিলতিতে আর ভুল একটা ইঞ্জেকশনে মৃত্যু হয়েছে প্রবীরের । এই অভিযোগ তুলে হাসপাতালের কর্তব্যরত নার্স ও এক চিকিৎসককে মারধর করে প্রবীরের পরিবারের লোকজন । এরপরই  নিরাপত্তার দাবি  জানিয়ে নার্সরা হাসপাতালে কর্মবিরতি শুরু করে দেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করার পর তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: