Sunday, 19 July 2020

সন্তান না হওয়ায় পুড়িয়ে হত্যা গৃহবধূকে


গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার রামেশ্বরপুর গ্রামে। গত তিন বছর আগে বসিরহাটের সাকচুড়া দাশপাড়ার রিয়া দাস এর সঙ্গে হাসনাবাদ রামেশ্বরপুর গ্রামের দেবদাসের বিয়ে হয় হয়। তাদের এই ভালবাসার বিয়েতে প্রথমে অনিচ্ছুক ছিল রিয়ার বাবা-মা। পরে তারা মেয়ে সুখের জন্য এই বিয়ে মেনে নেন। বিয়ের ছমাস পর থেকে রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে তার স্বামী দেবদাস, পণের দাবি জানিয়ে। অন্যদিকে রিয়াকে বাপের বাড়িতে আসতে নিষেধ করে শ্বশুরবাড়ির লোকেরা।এই নিয়ে একাধিকবার রিয়ার সঙ্গে তার স্বামীর দেবব্রত দাস শাশুড়ি বাতাসি দাস শশুর সঞ্জয় দাস এর সঙ্গে বচসা গন্ডগোল হয় কিন্তু একের পর এক অত্যাচারের সীমা বেড়ে যায়। গত ছ'মাস আগে রিয়ার মাথায় হাতুড়ির বাড়ি মারার অভিযোগ ওঠে শশুর শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে ।সেইসময় সমস্যা মিটে গেলেও শুরু হয় সন্তান না হওয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ শারীরিক ও মানসিক নির্যাতন বলে অভিযোগ করে রিয়ার মা সুমিত্রা দাস।


 এর  মধ্যে গতকাল শনিবার সন্ধ্যেবেলায় রিয়া বাপের বাড়িতে আসার জন্য তার স্বামীকে বললে তারা আসতে দিতে নারাজ হন। প্রতিবাদ করলে রিয়া স্বামীর তার হাত-পা ধরে রাখে এবং শ্বশুর-শাশুড়ির কেরোসিন তেল দিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয় বলে অভিযোগ তার বাপের বাড়ির। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা রিয়াকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল তারপর কলকাতা আরজিকরে  নিয়ে গেলে আজ রবিবার দুপুর বেলায় তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । এরপর গৃহবধূর মৃতদেহ থানা থেকে নিয়ে আসলে শ্বশুর বাড়ির লোকেরা পালানোর চেষ্টা করে।তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় রিয়ার বাড়ির লোকজন। পুলিশ রিয়ার স্বামীসহ শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে। ধৃতদের আগামীকাল  সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃত গৃহবধুর পরিবার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: