নৈহাটির বিজেপি নেতা গনেশ দাস কে গুলি করে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। শনিবারচ চলন্তগাড়ির পেছনে বাইক নিয়ে ধাওয়া করে বাইক থেকেই পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তিনটে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন গণেশ দাস।
বিকেলে জগদ্দল মেঘনা মোড় থেকে বিজেপির প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন গণেশ দাস, ফেরার পথে তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তার গাড়িতে।কোনক্রমে তিনি প্রাণে বেঁচে যান। যদিও বর্তমানে আতঙ্কে কাটছে তার দিন।


0 coment rios: