Friday, 10 July 2020

মৃত দেহের চিকিৎসার জন্য স্থানান্তর অন্য হাসপাতালে




মৃতদেহর চিকিৎসার জন্য অন্য হাসপাতলে স্থানান্তরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় কান্দি ব্লকের আন্দুলিয়া পঞ্চায়েতর সন্তোষপুর গ্রামের বাসিন্দা টুম্পা সাহা কে । ভর্তির পরেই চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা গায়ে হাত দিয়ে দেখে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কর্তব্যরত নার্সদের ডাকলে তারা রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান। পরিবার লোকজনরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এ্যম্বুলেন্সে তোলার সময় সন্দেহ হয় সঙ্গে সঙ্গে এ্যমারজেন্সি তে চিকিৎসককে রোগীকে দেখতে বলেন।

 চিকিৎসক জানান অনেকক্ষণ অগেই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। মৃতার স্বামী পরেশ সাহা চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কান্দি মহকুমা হাসপাতালে সুপারের কাছে। চিকিৎসক ও নার্সদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে মৃতার পরিবারের লোকজনরা। যদিও কান্দি মহকুমা হাসপাতালে সুপার মহেন্দ্র মান্ডি জানান অভিযোগ জমা দিয়েছেন আমরা গোটা ঘটনা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: