Friday, 10 July 2020

ব্যাঙ্ক কর্মী করোনা আক্রান্ত। বন্ধ বসিরহাটের এস বি আই ব্যাংকের শাখা


ব্যাংকের কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ হল বসিরহাটের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বসিরহাট শাখা । ব্যাংকের দুজন  কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বসিরহাট স্টেট ব্যাংকের ম্যানেজার ক্যাশিয়ার সহ সাতজনের রক্তের নমুনা লালা রস পরীক্ষা করে নাইসেডে পাঠানো হয়েছিল। সাত জনের মধ্যে দুজনের রক্তে করোনা পজেটিভ পাওয়া যায়।


বাকি পাঁচজন নেগেটিভ। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যাংকটি সিল করে দেওয়া হয়েছে। আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন ।এই দুজন ব্যাংক কর্মীর সংস্পর্শে আসা স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা তাদের আত্মীয়-স্বজন এমনকি সংস্পর্শে আসা গ্রাহকদেরও হোম কয়োরেন্টিন থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয় বিপদে পড়েছে গ্রাহকেরা। সকালে ব্যাংক খোলার নির্দিষ্ট সময়ে ব্যাংকে টাকা তুলতে এসে তারা দেখেন ব্যাংকের মূল গেটে তালা দেওয়া রয়েছে। ব্যাংকের লেনদেন বন্ধ এবং দৈনন্দিন যেসব কাজ সেগুলিকে বন্ধ রাখা হয়েছে। দমকল ইতিমধ্যে ব্যাংকটিকে সানিটাইজেশন করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: