Thursday, 16 July 2020

উত্তর দমদমে চাই কঠোর লকডাউন তন্ময় ভট্টাচার্য(ভিডিও)



রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে লকডাউন করা হচ্ছে না 242 জন করোনা আক্রান্ত হওয়া সত্বেও। বৃহস্পতিবার বিকেলে রীতিমত উত্তর 24 পরগনা জেলা সিপিআইএম এর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক ভট্টাচার্য। তনময় বাবুর অভিযোগ উত্তর দমদম বিধানসভার অন্তর্গত উত্তর দমদম পৌরসভার ও নিউ ব্যারাকপুর পৌরসভা সার্বিক লক ডাউন করার জরুরী প্রয়োজন। এছাড়াও উত্তর দমদমের সিপিআইএম বিধায়ক তনময় ভট্টাচার্য আরো অভিযোগ তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা ঠিকমতো খরচ করছে না এই দুই পুরসভা।



বিধানসভার দলীয় দায়িত্বে থাকা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুললেন। সরাসরি নাম করেই তিনি অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশেই এই দুই পুরসভা বিধানসভা উন্নয়ন তহবিলের টাকা গ্রহণ করছে না। রাজনৈতিক ও প্রশাসনিক এই বৈষম্যের বিচার পেতে লকডাউন ওঠার পরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় যাবেন বিধায়ক স্বয়ং। সেক্ষেত্রে ইতিমধ্যেই তিনি দলের ছাড়পত্র পেয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে জানান ঘর ভাঙা টাকা থেকে শুরু করে রেশন দুর্নীতি ও বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন উত্তর দমদম পৌরসভার বর্তমান পৌর প্রশাসক বোর্ডের বিরুদ্ধে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: