বৃহস্পতিবার তিনদিনের জেলা সফরে বেরিয়ে বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক কমর্সুচিতে বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি হোটেলে যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকার করোনার তথ্য গোপন করার ফল আজ ভোগ করছেন। তিনি বলেন রাজ্যের মুখ্য মন্ত্রী নিজে লক ডাউন মানেন নি তার দলের কর্মীরাও লক ডাউন মানে নি। সাধারণ মানুষ এর গুরুত্ব বুঝতে না পেরে তারাও মানেননি। এর ফলেই করোনা সংক্রমণ এই রাজ্যে হুহু করে বেড়েছে।
স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ব্যবস্থা না করে রাজ্যের মানুষ কে শুধু বিভ্রান্ত করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী। যার ফল উনি টের পাচ্ছেন। এই কঠিন পরিস্থিতি র জন্য রাজ্যের মুখ্য মন্ত্রী ও তার সরকার দায়ী। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক কর্মী বৈঠকে দিলীপ বাবু বলেন শিক্ষা ব্যবস্থায় শুধু রাজনীতি নয় সবক্ষেত্রই এই রাজ্যে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত ।


0 coment rios: