বারাসাত কলোনি মোড় এর কাছে কোয়ারান্টাইন সেন্টার আটকাতে রাম ও বাম এক হয়ে আন্দোলনে। বারাসাতের ৩ নং ওয়ার্ডে দ্বীজহরি দাস কলোনীর ঢোকার মুখে একটি পুর স্বাথ্য কেন্দ্র রয়েছে। এলাকার মানুষ জানতে পারে স্বাথ্য কেন্দ্র কে কোয়ারান্টাইন সেন্টার করা হবে।সকালে সেই খবর ছড়াতেই বিজেপি ও সিপিএম এক সঙ্গে আন্দোলনে নামে।
বারাসাত বিধানসভার বামফ্রন্টের আহ্বায়ক দেবব্রত বসু ও বিজেপি নেতা প্রতীপ চ্যাটার্জী এক সঙ্গে কোয়ারান্টাইন সেন্টারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।এই নিয়ে বাম নেতার পরিস্কার বক্তব্য ইস্যু জন স্বার্থে হলে বিজেপির সঙ্গে যৌথ আন্দোলন এ কোন আপত্তি নেই।


0 coment rios: