Saturday, 11 July 2020

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল শান্তিনিকেতনের পৌষ মেলা ও বসন্ত উৎসব




গতকাল বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকে পর নোটিশ দিয়ে জানানো হয় যে অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে গেল শান্তিনিকেতনের পৌষ মেলা ও বসন্ত উৎসব।


এবছর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা করতে অপারগ। তবে প্রথা মেনে পৌষ উৎসব করা হবে।
২০১৯ বর্ষে বিশ্বভারতী শান্তিনিকেতন পৌষ মেলা আয়োজন করে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছর থেকে আর পৌষ মেলা করবেনা বিশ্বভারতী। পাশাপাশি দোলের দিন আর বসন্ত উৎসব হবে না। শুক্রবার বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাষ্ট্রপতি মনোনীত কর্ম সমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনোনীত কর্ম সমিতির সদস্য দুলাল চন্দ্র ঘোষ ও উপাচার্যের মনোনীত কর্ম সমিতির সদস্য মঞ্জু মোহন মুখার্জির উপস্থিতিতে এদিনের বৈঠক হয়। ২০১৯ বর্ষের পৌষ মেলা তুলতে গিয়ে বিশ্বভারতীর উপাচার্য সহ আরো অনেক আধিকারিকের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ দায়ের হয়েছিল তারপর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের কর্মসমিতির বৈঠকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: