গাড়ি সরানো কে কেন্দ্র করে টিটাগড় উড়ান পাড়ার বাসিন্দা ও ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বছর কুড়ির তৌফিক আলী খুনের ঘটনায় মূল অভিযুক্ত আরিফ ইকবাল ওরফে ছোটু কে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। ছোট্টুর সঙ্গে তার এক সাকরেদ কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফ থেকে ব্যারাকপুর আদালতে বিচারকের কাছে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুরনো কোন শত্রুতার জের না রাজনৈতিক চাপান উতোর এর জেরে খুন তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। তবে নিহত তৌফিক আলীর বাবা হায়দার আলীর দাবি তার ছেলে কোনো দিন কোনো রাজনৈতিক দলের সংস্পর্শে ছিলেন না।


0 coment rios: