Saturday, 11 July 2020

কলকাতায় উদ্বোধন হলো মিস্ট ক্যানন মেশিন, উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম


করোনা আবহের মধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে শনিবার উদ্বোধন করা হলো মিস্ট ক্যানন মেশিন। করোনা ভাইরাসের জীবাণু নাশ করতে এই মেশিন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন এই মেশিন হয়তো করোনা দূর করতে পারবে না, কিন্তু করোনা রোগীদের ফেলে দেওয়া জিনিস পত্রের জীবানু নাশ করতে সক্ষম হবে।


পরিবেশ দূষণ রোধ করতেও এই মেশিন যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে। শনিবার রানী রাসমণি রোডে কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাত হাকিমের উপস্থিতিতে মেশিনটির উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: