কৃষ্ণনগরের শিল্পীর মডেল এবার পাড়ি দিচ্ছে নাগাল্যান্ডের পথে।
কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্প দেশ-বিদেশের সমাদৃত । লকডাউনে এই শিল্পের চাহিদা অনেকটাই ভাটা পড়েছে। কেননা দেশ-বিদেশ থেকে বহু মানুষ কৃষ্ণনগর ঘূর্ণিতে আসেন মাটির পুতুল সংগ্রহের জন্য। কিন্তু আনলক টু ঘোষণা হলেও হাতে গোনা কিছু যানবাহন চললেও তেমন কোন ক্রেতা দেখা মিলছে না। এখানকার শিল্পের কদর সারা বিশ্বে।
এই আনলক টুয়ের মধ্যে এখন মাটির কাজ এবার পাড়ি দিল নাগাল্যান্ডের পথে. কৃষ্ণনগর ঘূর্ণিতে মাটির শিল্পের অনবদ্য নাম সেই সুবীর পালের কারখানাতেই তৈরি হলো নাগাল্যান্ডের নাগা সেনা বাহিনীদের যোদ্ধার মূর্তি. এই মূর্তিটি ১৫ থেকে ২০ দিন ধরে তৈরি করা হয়। সম্পূর্ণ মূর্তিটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। সেই মূর্তি পাড়ি দিচ্ছে নাগাল্যান্ডের পথে।


0 coment rios: