Saturday, 11 July 2020

অপরাধীর আঁতুড়ঘর লোকসভা..


২০১৯ লোকসভা নির্বাচনে ৫৩৯ জন প্রার্থীর মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, এর মধ্যে ৭৮ জনের বিরুদ্ধে আইপিসি মামলা আছে। কেরালা ইদুক্কি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ দিয়ান কুরিকোসি র বিরুদ্ধে ২০৪ টি মামলা  চলছে। খুন,ধর্ষণ,দাঙ্গা,তোলাবাজি,অপহরন সহ একাধিক অপরাধ মূলক কাজে অভিযুক্তরা ভারতীয় আইন সভা আলোকিত করে আছে। পাপ্পু যাদব,সাহাবুদ্দিন,রাজা ভাইয়ার সঙ্গে  পরোক্ষভাবে ডি কোম্পানি,গাউলি রা এই লোকতন্ত্রের বড় শরিক। বিকাশ দুবেও বড় শরিক ছিল, ১৯৯০ থেকে সাপ লুডোর খেলায় সিঁরি বেয়ে কেবল উপরে উঠেছে  কিন্ত অংক ভুল করে সাপের মুখে পড়ে গিয়ে ছোবল খেলো। বিকাশ বুঝে গিয়েছিল ওকে এবার মরেত হবে যে কারণে ৮ পুলিশ কে খুন করতে পিছপা হয়নি, তারপর শেষ চেষ্টা করেছিল আত্মসমর্পণ করে। বিধির লিখন ওর আগেই লেখা হয়ে গিয়েছে,করিম লালা যে কারণে ধরা দিয়েছে থাই পুলিশের হাতে।


অন্ধকার জগতে বিগ বস দের সাথে ঘর করে ওরা বুঝতে পারে কখন " ঠোক্ দে " বলে কিন্ত জঙ্গলে থেকে ইঞ্জিনিয়ার কিষাণ জী বুঝতে পারেনি সংসদীয় গনতন্ত্রের ছকটা। সমাজতন্ত্রের ভূতে ধরা কিষাণ জী মায়ের  ডাকে এসে আর ফিরতে পারেনি। অপারেশন কিষাণ জীর স্কোয়াডে থাকা একজনের কাছে শুনেছি ঘটনার সময় ওকে কয়েক কোটি টাকা দেওয়া  হয়েছিল।কে দিলো,কেন দিলো,আর কোথায় গেলো সেই টাকা অজানা  রয়ে গেছে, তেমনি বিকাশ দুবে কে এন কাউন্টার করার পিছনে যোগী না মায়াবতীর অদৃশ্য হাত সেটাও অজানা থাকলো।

তথ্যসূত্র - এন সি আর বি..

(লেখক - অভয় নাগ, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট , নিউজ টাইম , পশ্চিমবঙ্গ) 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: