Saturday, 11 July 2020

করোনা আক্রান্ত হয়ে বসিরহাটে প্রৌঢ়ার মৃত্যু।।(ভিডিও)



এই প্রথম করোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা  হাসপাতালে এক প্রৌঢ়ার মৃত‍্যু হয়েছে।


বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা গ্রামের বছর ৬৫ এর দুর্গা মন্ডল করোনার নানা উপসর্গ নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। লালা রস পরীক্ষা করে এই প্রৌঢ়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। আজ শনিবার ভোররাতে ঐ প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, এই ঘটনা জানাজানি পর থেকে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে যেখানে এই মহিলার  বাড়ি,  সেখানে বাদুড়িয়া ব্লক এর বিডিও ত্রিভুবন নাথ ও বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে বাড়ির চারপাশে  বাঁশের ব‍্যারিকেড করে দিয়েছেন স‍্যানিটাইজেশন করা হয়েছে দুর্গা মন্ডল এর বাড়ি ও বাড়ির চারপাশ। এর স্বামী মধুসূদন মন্ডল সহ পরিবারের ছেলে মেয়ে ও বৌমা রক্তের লাল রস পাঠালে বৌমা ঝিলিক মন্ডল ও শ্বাশুড়ি দুর্গা মন্ডল করোনা পজিটিভ আসে। বাকিদের উপসর্গ থাকলেও এখনো রিপোর্ট আসেনি। চলতি মাসের ৭ ই জুলাই বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে আজ শনিবার ভোর রাতে মৃত্যু হয় শাশুড়ি দুর্গা মন্ডল। এর ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: