নন্দকুমার থানার ধান্যগর গ্রামের নূরমহম্মদের সঙ্গে বিয়ে হয় নন্দকুমার থানার ফতেপুর গ্রামের আসমা বিবির সঙ্গে 18 বছর আগে। বিয়ের দু'বছর পর থেকেই শ্যামসুন্দরপুর এর দুলাল আলির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আসমা বিবির দুই ছেলে রয়েছে। এক ছেলের বয়স 16 আরেক ছেলের বয়স 11। নূর মহম্মদ পেশায় দিনমজুর। বাড়িতে অশান্তির জেরে আসমা বিবি বিয়ের ছয় বছর পরেই বাপের বাড়ি চলে আসে। বাপের বাড়িতে থাকাকালীন দুলালের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হয়।
নন্দকুমার থানার শ্যামসুন্দরপুর গ্রামের দুলাল আলী ফিশারীর ব্যবসা রয়েছে। এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত রয়েছে। নূর মহম্মদ ও তার দুই ছেলে মাঝেমধ্যেই ফতেপুর গ্রামে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। গত ৮দিন হল নুর মহম্মদ কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নন্দকুমার থানায় নিখোঁজ ডায়েরি করে নূর মহম্মদের পরিবার। সেই সূত্র ধরে নন্দকুমার থানার পুলিশ আসমা বিবি, প্রেমিক দুলাল আলী এবং আসমা বিবির মাকে নন্দকুমার আটক করেছে। জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে নূর মহম্মদ কে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তদন্ত চালানো হচ্ছে কোথায় নূর মোহাম্মদের মৃতদেহ পুঁতে রাখা হয়েছে।



0 coment rios: