Thursday, 16 July 2020

শহর ছাড়িয়ে জেলায়, শারীরিক কসরতে দিলীপ(ভিডিও)



বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মাঠে শরীর চর্চা ও মেন গেট এলাকায় চা চর্চা সারলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।উল্লেখ্য বুধবার বিকালে তিনি দুর্গাপুরে আসেন ।দুর্গাপুর হাউসে রাত্রিবাস করে সকালে শরীর চর্চা করতে বেরিয়ে পড়েন চিত্রকলার মাঠে।সেখানে দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘড়ুই সহ স্থানীয় বিজেপি নেত্বৃত্য ।তাদের সঙ্গে নিয়ে কিছুক্ষণ শরীর চর্চা করেন দিলীপ ঘোষ ।



সেখান থেকে দুর্গাপুর মেন গেট এলাকায় চা চক্র  সারলেন দিলীপ বাবু ।সেখানেও দলীয় কর্মীদের সাথে কথা বলেন তিনি ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কোভিড আক্রান্তের সংখ্যা,  আমফান পরবর্তী পরিস্থিতিতে ত্রান নিয়ে দুর্নীতির অভিযোগ সহ একাধিক বিষয়ে অভিযোগ করেন ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: