চিকিৎসক করোনা পজেটিভ, সাময়িক ভাবে কার্যত বন্ধ হয়ে গেলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সূত্রের খবর, শান্তিপুর হাসপাতালের এক চিকিৎসক এর বুধবার রাতে করোনা পজেটিভ হওয়ার খবর সামনে আসে। এর পরই তড়িঘড়ি হাসপাতালের শুধু মাত্র ইমারজেন্সি বাদ দিয়ে সাময়িক ভাবে সমস্ত বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ণ হাসপাতাল স্যানিটাইজ করার পরই আবার হাসপাতাল পুরোপুরি চালু হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর হাসপাতালের এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে বুধবার। আর এর পরই করোনা সতর্কতা হিসেবে বুধবার রাতেই হাসপাতালে ভর্তি রোগীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্যই এই সিদ্ধান্ত।


0 coment rios: