সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে লকডাউন অমান্য করার অপরাধে গোবরডাঙা থানার পুলিশ শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত মোট 16 জনকে গ্রেফতার করেছে । বিকেলেও পুলিশের তরফে এলাকায় অভিযান চালানো হবে ।
এদিন সকাল থেকে গোবরডাঙার বিভিন্ন এলাকায় পুলিশের কড়া টহলদারি নজরে পড়েছে ।গোবরডাঙা থানার বিভিন্ন এলাকায় বিনা কারণে যারা এদিক ওদিক বাড়ির বাইরে ঘোরাঘুরি করছেন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কোন কারন দেখাতে না পারলে তাদের গ্রেপ্তার করেছেন। ধৃতদের বিরুদ্ধে NDMA 188 ধারায় মামলা করা হয়েছে ।
এখনো পর্যন্ত গোবরডাঙা শহরে ষোলজন করোনা আক্রান্ত হয়েছেন । গোবরডাঙা থানার অধীন গ্রামীন তিনটি পঞ্চায়েতে আক্রান্তের সংখ্যা কুড়ি ছাড়িয়েছে ।



0 coment rios: