রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউন এর দ্বিতীয় দিন। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলার জেলা সদর বারাসাত থানার ও বারাসাত পুরসভার সপ্তাহব্যাপী লকডাউন এর প্রথম দিন শুনসান বারাসাত। এদিন সকাল ন'টা থেকে বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখোপাধ্যায় এবং বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য বারাসাতের বিভিন্ন অঞ্চলে ঠিকঠাক লকডাউন মানছেন কিনা তা সরেজমিনে দেখতে বের হন।
বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরার সময় পাড়ার ভেতরে বেশ কিছু জায়গায় পুলিশ অযথা রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে লাঠিচার্জ করে।
কোথাও কোথাও পৌর প্রধান রাস্তায় নিচে নেমে পড়েন যারা মাক্স ছাড়া অযথা ঘোরাঘুরি করছিলেন তাদেরকে মাক্স পড়তে বাধ্য করান। পাড়ার ভিতরে কিছু বেশ কিছু দোকান খোলা থাকলেও সেগুলি নেমে বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং চেয়ারম্যান সেগুলিকে বন্ধ করার নির্দেশ দেন।
বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী জানান লকডাউন বিক্ষিপ্ত দু-একটি জাগায় না মানলেও বেশিরভাগই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক।



0 coment rios: