Saturday, 25 July 2020

করনা আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর, মাঝরাস্তায় ফেলে রেখে পালালেন অ্যাম্বুলেন্স চালক


রাস্তায় পড়ে রইলেন কয়েকঘণ্টা একজন করোনা যোদ্ধা। বাড়ি থেকে পাঁচ  কিলোমিটারেরও বেশি দূরে তাকে রাস্তার পাশে নামিয়ে গেল অ্যাম্বুলেন্স। সূত্র থেকে জানা যায় দিনআটেক আগে করোনা পজেটিভ হওয়ায় বারাসাতের কদম্বগাছি করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অশোকনগর কল্যাণগড়  পুরসভা ৫ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর কাঁকপুল এলাকার বাসিন্দা বছর ষাটের নির্মল দাসকে। নির্মল বাবু ওই ওয়ার্ডেরই  প্রাক্তন কাউন্সিলর।


 পরিবারের অভিযোগ শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ফোন করলে জানতে পারে তার বাবাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি তাদের না জানিয়ে ছুটি দিয়েছে এবং হাসপাতালের তরফে জানানো হয় অ্যাম্বুলেন্সে করে নির্মল বাবুকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে । কিন্তু সময় পেরিয়ে গেলেও  যখন বাড়িতে না আসে উদগ্রীব হয়ে ওঠে পরিবারের লোকজন। রাত দশটার কিছু পরে প্রতিবেশী একজনের কাছ থেকে খবর পায় অশোকনগর 3 নম্বর রেলগেটের কাছে নির্মল বাবু রাস্তার পাশে শুয়ে আছে।পরিবারের সকল সদস্য হোম কোয়ারেন্টাইন ছিল তাই এই খবর শোনার পরেও নিজেরা বৃদ্ধকে উদ্ধার করতে যেতে পারেননি । পরবর্তী সময় অশোকনগর পুরসভার তরফে অ্যাম্বুলেন্স করে রাত একটা নাগাদ বৃদ্ধকে রাস্তা থেকে তুলে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।


প্রশ্ন উঠছে অ্যাম্বুলেন্স চালকের ভূমিকা নিয়ে।
ঘটনায় 5 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় রাহা অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: