বন্ধ বেসরকারি কলেজ থেকে রাতের অন্ধকারে এসে ভেসে আসছে কান্নার আওয়াজ, আতঙ্কে এলাকার সাধারণ মানুষ ।
অশোকনগর নৈহাটি রোডের বাদামতলা এলাকায় একটি বেসরকারি কলেজ থেকে রাতের অন্ধকারে মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় এলাকার মানুষেরা। দিনের পর দিন এই ধরনের আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ ভয়ে ও আতঙ্কে আছেন তারা।
বৃহস্পতিবার রাতেও মহিলার কান্নার আওয়াজ এবং বিকট আওয়াজ শুনতে পায় এলাকার মানুষেরা। ঘটনার খবর জানাজানি হতেই কলেজের সামনে জড়ো হতে থাকে সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর থানা।
রাতের অন্ধকারে কলেজের ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখা হয় তা সত্ত্বেও মিলেনি কিছুর খোঁজ ।
স্থানীয় বাসিন্দাদের দাবি 2017 সাল থেকে তারা এই ধরনের আওয়াজ শুনতে পান কলেজের ভেতর থেকে। কিন্তু বিগত ছয় সাত দিন ধরে অনেক বেশি শুনতে পাচ্ছেন তারাও আজ রাত হলেই এই আওয়াজ ভেসে আসে কলেজের ভেতর থেকে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি কলেজ তৈরীর সময় দু'দিনব্যাপী হোম যজ্ঞ করা হয়েছিল কি কারনে হোম যজ্ঞ করা হয়েছিল প্রশ্ন তুলছে সাধারন মানুষ। কিসের এই আওয়াজ কেইবা কান্না করছে কলেজের ভেতরে এই জানতে শুক্রবার কলেজে হাজির হয় অশোকনগর বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা।
কলেজের ভিতর ও বাহিরে তারা ঘুরে দেখেন । কিন্তু তেমন কিছু তাদের চোখে পড়েনি তাদের দাবি এই ধরনের আওয়াজ অনেক কারনেই হতে পারে তবে ভূত বলে কিছু হয়না তারা দাবি করেন।
কলেজ কর্তৃপক্ষ দাবি করেন তারা দীর্ঘদিন যাবৎ কলেজ চালিয়ে যাচ্ছেন এরকম কোন আওয়াজ তারা পাননি । তবে সেই ভাবে কিছু বলতে না চাইলেও তাদের দাবি এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে। পাশাপাশি তাঁরা আরও দাবি করেন এই আওয়াজ হয়তো প্যাঁচার আওয়াজ কারণ তাদের একটি ঘর থেকে একটি মৃত পেঁচা পাওয়া যায়। রাতের অন্ধকারে বদ্ধ ঘর থেকে পেঁচার ডাক এই ধরনের আওয়াজ হতে পারে।
তবে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ ।



0 coment rios: