সাপ্তাহিক লকডাউন এর দ্বিতীয় দিনে ঘটে গেলো এক দুর্ঘটনা। এদিন সকাল থেকেই নাকা চেকিং চলছিল কলকাতার বিভিন্ন জায়গায়। বাইপাসে ও চলছিল নাকা চেকিং । এমন সময় একটি বেপয়োরা গাড়ি আটকাতে গিয়ে গুরুতর জখম হন ডিউটিরত এক ট্রাফিক কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন বাইপাসে লকডাউন অমান্য করে মদ্যপ অবস্থায় দুই যুবক ও এক যুবতি গাড়ি নিয়ে আইন ভাঙার চেষ্টা করছিলেন। ডিউটি রত অফিসার তাদের আটকাতে গেলে তিনি জখম হন।ওই দুই যুবক ও এক যুবতি কে গ্রেফতার করেছে পুলিশ।


0 coment rios: