Friday, 24 July 2020

নবীন-প্রবীণের মিসেলে একুশে হাওড়ায় বাজিমাতের অপেক্ষায় মমতা

বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে হাওড়ার সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল ঘটায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন এবং প্রবীণ মিশিয়ে আস্থা এবং মর্যাদার এক নতুন মিশেল ঘটালেন তিনি।
 এ দিনের বৈঠকে হাওড়া (শহর )সভাপতির পদের দায়িত্বে মন্ত্রী অরূপ রায়ের জায়গায় এলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।আর চেয়ারম্যান হলেন অরূপ রায় ।  হাওড়া সদরের কোঅর্ডিনেট হলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।এমনকি বনমন্ত্রী রাজিব  বন্দোপাধ্যায় কে আনা হয়েছে রাজ্য কোঅর্ডিনেট কমিটিতেও ।


হাওড়া(গ্রামীন )সভাপতি পুলক রায়ের মাথার উপর বসানো হলো শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল কে। প্রসঙ্গত বলা যায় অরূপ রায় ও কালীপদ মন্ডল দুজনেই তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে রয়েছেন। এখন অপেক্ষা নবীন প্রবীনে এই মিশেল একুশের বিধানসভা ভোটে কেমন ফল করে তাই দেখার ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: